
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
Thank you for reading this post, don't forget to subscribe!৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহন উপলক্ষে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,
বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ। এর আগে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও জেলা প্রশাসক।