1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

নাগরপুরে ৩ অবৈধ ইটভাটাকে জরিমানা এবং ২ টি কিলন ধ্বংস

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৯ জন পড়েছেন
25

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন এলাকায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার  সকাল থেকে বিকাল  পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,  পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের এডি তাপস চন্দ্র পাল, বিপ্লব কুমার সূত্রধর, নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মিনহাজ উদ্দিন।

এ সময় আল আমিন ব্রিকসকে ৫ লাখ টাকা, এস কে এস ব্রিকসকে ৩ লাখ টাকা, প্যাসেফিক ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমান করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয় এবং মুক্তিযোদ্ধা ব্রিকস সহ ১ টি ব্রিকসের কিলন ধ্বংস করে দেয় এ ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার  বলেন,  ছাড়পত্র বিহীন অবৈধ  ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি অবৈধ ইটভাটার কিলন ভাঙ্গাসহ ৩টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ১৩ লক্ষ  টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ সুরক্ষায়  টাঙ্গাইল জেলায়  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page