1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবারো টেন্ডার আহ্বান, নাশকতা এড়াতে তৎপর প্রশাসন

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০২ জন পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওষুধ ও সার্জিকাল সামগ্রী ক্রয়ের জন্য টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার পর আবারো টেন্ডার আহবান করা হয়েছে।
বৃহস্পতিবার টেন্ডার জমা দেওয়ার  শেষদিন নিধার্রন করা হয়েছে।এবার যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ ও অপারেশন সহ অন্যান্য প্রয়োজনে সার্জিক্যাল সামগ্রী গজ ব্যান্ডেজ,লিলেন সামগ্রী ক্যামিকেল ও আসবাবপত্র ইত্যাদি ৬টি গ্রুপে মালামাল সরবরাহের জন্য প্রথম দফা দরপত্র আহবান করা হয় গত বছরের ডিসেম্বর মাসে।এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি টাকা।সেবার  দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত ।ওইদিন  হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের  দোতালার বারান্দায় দুটি টেন্ডার বাক্স রাখা হয়।বেলা ১২ টার কিছু পূর্বে  ১০-১২ জন যুবক অকস্মাৎ টেন্ডার বাক্সে  পোড়া মবিল  ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ  লাবু নামে একজনকে আটক করতে সক্ষম হয়।এর ফলে বাক্সে ফেলানো ৬৭টি দরপত্র  প্যাকেট  নষ্ট হয়ে যাওয়ায় টেন্ডর বাতিল করা হয়।পরবর্তীতে পুনরায় দরপত্র আহবান করা হয়।বুধবার দুপর পর্যন্ত এবার ১২৩টি দরপত্র বিক্রি হয়েছে এবং দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত।
হাসপাতাল সূত্র জানায়,এবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি এবং হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ের সামনে একটি বাক্স বসানো হবে।হাসপাতালের ডা.সাজ্জাদ হায়দার শাহিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট টেন্ডার কমিটি গঠন করা হয়েছে।সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে  স্বাচ্ছন্দে দরপত্র জমা দিতে পারে সেজন্য টেন্ডার কমিটি তৎপর রয়েছে।
এবার যাতে কেউ পোড়া মবিল জাতীয় দ্রব্য ফেলে সিডিউল নষ্ট করতে না পারে সেজন্য টেন্ডার কমিটির পক্ষ থেকে প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে।টেন্ডার বাক্স ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,ঠাকুরগাঁও সদর হাসপাতালের ওষুধ সহ সার্জিক্যাল সামগ্রী বেশিদামে সরবরাহের জন্য একটি মহল দরপত্র গ্রহিতাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালায়।কিন্তু ২/১টি প্রতিষ্ঠান জেলার দরিদ্র মানুষের কথা ভেবে সমঝোতায় রাজি না হলে দরপত্র বাতিলের জন্য পোড়া মবিল ঢেলে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page