1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ভূল্লী নদী খননে কৃষকের জমি ও ফসল রক্ষার্থে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৭ জন পড়েছেন

সুজন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদী খননে কৃষকের আবাদি জমি ও ফসল রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভূল্লী বাজারের ইত্যাদি হোটেল এর সামনে কুমারপুর, বড়বালিয়া মৌজার ক্ষতিগ্রস্ত কৃষকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন হয়।

এ সময় বক্তব্য রাখেন ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, কৃষক ইউসুফ আলী, গফুর ইসলাম, মতিয়ার হোসেন প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, ৫ নং বালিয়া ইউনিয়নের বড়বালিয়া গ্রামের কোলঘেষে ছোট একটি নদী বয়ে গেছে। যার নাম ভূল্লী নদী। যে নদীতে কোন নাব্যতা নেই। বর্ষা মৌসুমে বন্যার কোন আশংকা নেই। বরং জমিতে পলি পড়ার কারণে আবাদ ভালো হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেভাবে নদী খনন শুরু করেছে এতে অনেক কৃষকের ব্যক্তিমালিকানা ফসলি জমি নদী গর্ভে তলিয়ে যাবে। এতে অনেক কৃষক ভূমিহীন ও নিঃস্ব হয়ে খাদ্য অভাবে অনাহারে দিন কাটাতে হবে। যতটুকু প্রয়োজন তা খনন না করে বাইরের আবাদী জমি খনন করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া কৃষক ইউসুফ আলী বলেন, নদী খননে ব্যাপক অনিয়ম হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সরকারি জমির বাইরে আমাদের খতিয়ান ভূক্ত জমি খনন করতেছে। এতে আমাদের ব্যক্তি মালিকানা জমি নদীতে বিলিন হয়ে যাবে। বোরে ধানের ব্যাপক ক্ষতি হবে। আমার মতো একজন কৃষকের প্রায় আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হবে। আমি সরকারের সহযোগিতা কামনা করছিকৃষক গফুর বলেন, পানি উন্নয়ন বোর্ড তাদের ইচ্ছে মতো নদী খনন করতেছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমরা সুষ্ঠভাবে নদী খননে সরকারের সহযোগিতা কামনা করছি।

মানববন্ধনে কৃষকরা বলেন, আমাদের দাবি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page