1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে রোকসানার হত্যাকারীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৯ জন পড়েছেন
70

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলি গ্রামের মো. বেল্লাল হোসেনের মেয়ে রোকসানার (২০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে রোকসানার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে রোকসানা হত্যার বিচারের দাবিতে পুগলী গ্রামে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবারসহ এলাকার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

নিহত রোকসানার মা ও এলাকাবাসী বলেন, রোকসানাকে তার স্বামী রাকিব বিভিন্ন সময় টাকার জন্য চাপপ্রয়োগ করত। আমরা মেয়ের সুখের জন্য রাকিবকে দুই লক্ষ টাকা ও ২০ হাজার টাকা দামের একটি নতুন মোবাইল ফোন কিনে দেই। এতেও রাকিবের চাহিদা মিটেনি। মেয়েকে বিভিন্ন সময় টাকার জন্য মারধর করত। টাকার জন্যই রোকসানাকে তার স্বামী রাকিব হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা। তিনি আরো বলেন ২৩ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের মামলা নেয়নি থানা পুলিশ।

নিহতের চাচা আয়নাল মিয়া বলেন, ঘটনার আগের দিন রাতে আমাদের পরিবারের পক্ষ থেকে রোকসানার সাথে মোবাইল ফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করলে রাকিব কোন কথা বলতে দেয় না। পরের দিন সকাল বেলা রোকসানা আত্মহত্যা করছে বলে খবর দেয়।

এ বিষয়ে রোকসানার স্বামী রাকিবের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

 

উল্লেখ্য: গত ২১ জানুয়ারি রাতে উপজেলার মোকনা ইউনিয়নের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় রোকসানার লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। পরদিন নিহত রোকসানার পরিবার বাদি হয়ে মামলা করতে গেলে  থানায় মামলা নেয়া হয়নি এখন পর্যন্ত।

নাগরপুর থানার অফিসার্স ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠাইছিলাম।ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যার এসেছে। আত্মহত্যার প্রেক্ষিতে হত্যা মামলাতো আমি নিতে পারিনা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page