1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৮১ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ঠাকুরগাঁওয়ে চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ।

সোমবার দুপুরে যুবলীগের ইতালি ও জাপান শাখার সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চৌরঙ্গী হাটে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে যুবলীগের বিভিন্ন প্রয়াত নেতৃবৃন্দ ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।


বক্তব্যে বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে কাজ করছেন। সবসময় তিনি জনগণের কল্যাণে কাজ করেন। একটা সময় জনগণ খুব ভয়ংকর পরিস্থিতির মধ্যে বসবাস করতো, কিন্তু আজকে শেখ হাসিনার জন্য জনগণ শান্তিতে বসবাস করছে। আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলে মিলে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, সদস্য কৌশিক নাহিয়ান নাবিক।

এছাড়াও বক্তব্য দেন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি বাশার, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদরের চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন প্রমুখ। এছাড়া জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

আলোচনা সভা শেষে সদরের চিলারং ইউনিয়নের চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page