1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী পালন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪২৫ জন পড়েছেন
71

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সন্ধ্যায় শত বছর উদযাপন কমিটির আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের স্মৃতিচারণ করা হয়।

মরহুম দবিরুল ইসলামের ভাতিজা স্থানীয় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু । এছাড়াও বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব বুলবুল, সহ-সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপ দপ্তর সম্পাদক আশরাফুর ইসলাম , পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এরপর মরহুম দবিরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page