1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বেনাপোলে অবৈধ পণ্য আমদানিতে ভারতীয় ট্রাক জব্দ! বরখাস্ত হতে পারে সিএন্ডএফ লাইসেন্স

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৫৫ জন পড়েছেন
30

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল স্হল বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের আড়ালে অবৈধ পণ্য শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল, বিদেশী সিগারেট, ওষুধ, কারেন্ট জাল সহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (০২ মার্চ) দুপুরে এ পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

বেনাপোল কাস্টমস যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধ পণ্য চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, কাস্টমস হাউজের একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে বন্ডের লাইন্সের মাধ্যমে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নাম্বারের একটি ভারতীয় ট্রাক জব্দ করে বেনাপোল কাস্টমস হাউসে নিয়ে আসে।

পরে ওই ট্রাকটি তল্লাশি করে ট্রাকে ঘোষণা দেয়া ২৫৮ রোল ডেনিম ফেব্রিক্সের মধ্যে ঘোষণা বর্হিভূত বেশ কিছু পণ্য পাওয়া যায়। যার মধ্যে রয়েছে-৯৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ভারতীয় মদ, ৯৭ হাজার ৬০০ শলাকা সিগারেট, ২৯ দশমিক ৬ কেজি লালবাবা টোব্যাকো জর্দা, ৫ কেজি বেবি ডায়াপার, ৬০ কেজি ভারতীয় পটকা, ৪৮ পিস ভারতীয় শাড়ি, ২৫ পিস থ্রি পিস, ৭০ কেজি কারেন্ট জাল, ৬ লিটার বেবি বাবেল বাথ, পৌনে দুই কেজি বেবি পাউপার, এক কেজি শাবান, সাড়ে ৪ লিটার ভারতীয় হোমিওপ্যাথিক ড্রপ ও ৪ লিটার জার্মানির হোমিওপ্যাথিক ড্রপ। পরে ট্রাকসহ ওই পণ্য আটক করা হয়েছে।

আটককৃত পণ্যের মুল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ব্যাপারে সিএন্ডএফ লাইসেন্স বরখাস্ত করা এবং মামলা করা হবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page