1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাঁই

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৪৩ জন পড়েছেন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের গড়েয়া হাট জামে মসজিদের দক্ষিণ পাশে একটি বস্তিতে (রবিবার ২৭ তারিখ) রাত আনুমানিক ২ টায় আগুন লেগে প্রায় সাতটি পরিবারের ১৫ থেকে ২০টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, হাট শ্রমিক রাজিয়া, জামিনার, ফজলু, মাজেদ চায়ের দোকান ,সোহাগ, নাজমুল, রফিকুল, সিদ্দিক, ডোলো, রবিউল,সেলিনা সকলের বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।

স্থানীয়রা জানান প্রথমে হাট পাহাড়াদার জামিনারের বাসা থেকে আাগুনের উৎপত্তি হয়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কয়েল বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মোবাইলে ফায়ার সার্ভিসে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে যায়।

স্থানীয় মকছেদুল ইসলাম জানান,আগুন যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তারা অত্যান্ত গরীব লোক দিন আনে দিন খায় সরকারি ও সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে উনারা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page