
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক বছর ধরে টাকা জমিয়ে মাহে রমজানে অসহায় মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছেন ঠাকুরগাঁওয়ের এক তরুণ ছাত্রলীগ কর্মী।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সদর উপজেলার জগন্নাথপুর গুচ্ছগ্রামের অসহায় পরিবারগুলোতে পাঁচশতাধিক ইফতার সামগ্রী যোগান দিয়েছেন জেলা ছাত্রলীগ কর্মী রেহান রহমান রিক।
কেন্দ্র ঘোষিত নেতাদের অনুসরণ করে এ আয়োজন করা হয়েছে বলে রিক বলেন, দেশের অসহায় মানুষের পাশে সব সময় পাশে থাকে ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় এই ইফতার আয়োজন। আমরা চেষ্টা করছি সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর। আর আমাদের এ সেবামূলক কাজ চলমান থাকবে।
ইফতারের অর্থ যোগান হয়েছে এক বছর ধরে জমানো টাকা দিয়ে জানিয়ে রিক বলেন, হাত খরচ ও পার্টটাইম কাজ করে টাকা জমিয়েছিলাম। ছাত্রলীগ আমার ভালো লাগার সংগঠন। তাই সংগঠনের ব্যানারেই আয়োজনটা করা।
ভালোমানের ইফতার পেয়ে খুশি হয়ে সুবিধা ভোগীরা বলেন, তরুন যুবকরা আমাদের ইফতার দিয়েছেন। তারা ভালো কাজ করছে। রমজানে ভালোমানের ইফতার আমরা খেতে পারিনা। আজ ইফতারে তৃপ্তি নিয়ে খেয়েছি।
ইফতার বিতরণ আয়োজনে উপস্থিত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজাহারুল ইসলাম বলেন, রেহান রহমান রিক একজন তরুন পরোপকারি ছাত্রলীগ কর্মী৷ নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তার এমন উদ্যোগ ছাত্রলীগের ভাবমূতি উজ্বল করবে বলে আমার বিশ্বাস। আগামিতে তাকে অনুকরণ করে অন্যরাও এগিয়ে আসবে।