1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

কাঁচা আমের জিলাপি’র দোকান রসগোল্লা’কে জরিমানা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩২৪ জন পড়েছেন
30

শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারে ঝড় ওঠা রাজশাহীর (ক্রিয়েটিভ) সৃজনশীল মিষ্টির দোকান রসগোল্লা’র এবছর রমজানের অন্যতম আকর্ষণ কাঁচা আমের জিলাপি’তে আম না থাকায় ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজশাহী উপশহর নিউ মার্কেটের সামনে রসগোল্লা নামের মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারার অপরাধ করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, রাজশাহী’র সহকারী পরিচালক হাসান আল-মারুফ অপরাধ বিবেচনা করে রসগোল্লা দোকান মালিককে সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করেন।

সাধারণ ভোক্তাসহ নাগরিক সমাজের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানে রাজশাহী রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)
আব্দুল্লাহ আল মাসুদ, বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল-মারুফ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় ভেজাল খাদ্য বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে তারা লক্ষ্য করেন রসগোল্লা নামক মিষ্টির দোকানে আমের তৈরী জিলাপী প্রকৃতপক্ষে আমের তৈরী জিলাপী নয়। আমের তৈরী জিলাপী নাম দিলেও তাদের তৈরী জিলাপীতে ময়দা, মসুরডাল, মুগডালসহ বিভিন্ন প্রকার পাউডার ও রাসায়নিক কালার ফুড গ্রেইন ব্যবহার করে মূলত জিলাপী তৈরী করে। আমের বিষয়ে দোকান মালিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, আমের তৈরী জিলাপীর কথা প্রচার এবং
বিক্রয় করলেও প্রকৃতপক্ষে খুবই সামান্য পরিমান গাছ থেকে ঝড়ে পড়া ছোট আমের পেষ্ট ব্যবহার
করে তারা তাদের জিলাপী তৈরী করেন যা তাদের প্রচারণার সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং ভোক্তাদের
সাথে প্রতারণার শামিল। রসগোল্লা দোকানের মালিক, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, বিএসটিআই
কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, সাধারণ জনগন, আগত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে তার ভুল স্বীকার করে আজ থেকে ভবিষ্যতের জন্য আর এরুপ অন্যায় অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি প্রদান পূর্বক ক্ষমা প্রার্থনা করেন। রসগোল্লা দোকানের মালিক তার এই কর্মকান্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page