1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে কোদালের কোপে ভাই ও ভাতিজি আহত

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩১৯ জন পড়েছেন
29

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে ভাই ও ভাতিজিকে আহত করা হয়েছে। স্বজনেরা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে ভর্তি করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (১৭ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আব্দুর সাত্তার (৩৫) ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে প্রয়াত বদিউজ্জামানের ছেলে ও তার আড়াই বছরের মেয়ে আফিয়া জান্নাত।

এ ঘটনায় আব্দুস সাত্তার বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুস সাত্তারের ভাই ইসমাইল হোসেন (৩৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৪) কে আসামী করা হয়।

মামলায় বলা হয়, গত রবিবার সকাল ৮টার দিকে আব্দুস সাত্তার তার মেয়ে আফিয়া জান্নাতকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় ভাই ইসমাইল হোসেন ও তার স্ত্রী জোসনা বেগম তাদের পথরোধ করে। এরপর উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ইসমাইল হোসেন ও তার স্ত্রী জোসনা বেগম কোদাল দিয়ে কুপিয়ে আব্দুস সাত্তার ও তার মেয়ে আফিয়া জান্নাতকে আহত করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তার ও তার মেয়ে আফিয়া জান্নাতকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, আব্দুস সাত্তারের বাম চোখের উপরে জখম রয়েছে ও তার মেয়ে আফিয়া জান্নাতের ডান চোখের উপরে জখম রয়েছে। তাদেরকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা দুজনে এখন তাদের বাড়িতে ফিরে গেছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, আব্দুস সাত্তার একটি লিখিত এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page