1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬০ জন পড়েছেন
57

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির আয়োজনে ঠাকুরগাঁও শহরের জে.আর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল শেষে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির সভাপতি আকরামুল হাবিব আবুর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল, উপদেষ্টা দেবাশীষ দত্ত সমীর, রিংকু গুহ ঠাকুরতা, সংগঠনটির সাধারণ সম্পাদক নাজিদ উদ্দীন মাহেল সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, দুই বছরের জন্য ২০১৬ সালে আকরামুল হাবিব আবুকে সভাপতি ও নাজিদ উদ্দীন মাহেলকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কমিটি বিলুপ্ত হয়নি। আমরা চাই সংগঠনটি তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা করা হোক। এসময় বর্তমান কমিটি বিলুপ্ত করার দাবি জানান বক্তারা।

পরে সংগঠনটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল, উপদেষ্টা দেবাশীষ দত্ত সমীর, রিংকু গুহ ঠাকুরতা।

সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল বলেন, মেয়াদ শেষ হওয়ার সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page