1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ডু সামথিং ফাউন্ডেশনের উপহার পেল ৫০০ পরিবার

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৮১ জন পড়েছেন
61

সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার ৫০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৯ এপ্রিল ) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নের ভুল্লী টু লক্ষীর হাট রাস্তা সংলগ্ন বদিউলের চাতালে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি।

উপহার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চাল ২০ কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পোলাও চাল এক কেজি, ছোলা দুই কেজি, মুড়ি দুই কেজি, দুধ এক প্যাকেট, ডাল ২ কেজি, সেমাই এক কেজি, লবণ এক কেজি, গুঁড়া মরিচ ৪০০ গ্রাম, হলুদ গুঁড়া ৪০০ গ্রাম ও সাবান ৩ পিস।

খাদ্য উপহার সামগ্রী বিরতণকালে ডু সামথিং ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম বাবু, সহ স্বেচ্ছাসেবক মাহবুব আলম, স্থানীয় স্বেচ্ছাসেবক ডাঃ মোস্তাফিজুর রহমান লিটন, ইউপি সদস্য আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

ডু সামথিং ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম বাবু বলেন, খাবার প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যেন পুরো রোজার মাসে একটা পরিবারকে আর খাবার নিয়ে চিন্তা করতে না হয়। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষগুলোর অসহায়ত্ব কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আট জেলার চার হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page