1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নড়াইলে ট্রাফিক আইন মান্যকারীদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ
  • সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৭১ জন পড়েছেন
28
মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় নড়াইল পুরাতন বাস টার্মিনালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন মান্যকারীদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার  প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মৃত্যু বা দুর্ঘটনা কখনো ধনী-গরীব ও প্রভাবশালীদের কাউকে চেনে না। নিজেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ও  নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, গত এক বছরে নড়াইলে ট্রাফিক ব্যবস্থাপনার যথেষ্ট উন্নতি হয়েছে। জনগণ সচেতন হচ্ছে। ফলে দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি হ্রাস পাচ্ছে। এ সময় তিনি সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গতি সীমা অতিক্রম না করা এবং মোটরসাইকেলে আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি না চালানোর পরামর্শ দেন।
এছাড়া তিনি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, তপন কুমার মজুমদার, টি আই, নড়াইল, অন্যান্য ট্রাফিক ইনস্পেক্টরগণ, সার্জেন্টগণ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page