1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নড়াগাতীতে বিএনপি নেতার অবৈধভাবে জমি দখল! থানায় অভিযোগ দায়ের!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ
  • সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮২ জন পড়েছেন
34

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল(কালিয়া) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার নড়াগাতী গ্রামে নিয়ামত ফকিরের নামে অবৈধভাবে রেকর্ডিও জমিতে জোরপূর্বক ছাপড়া ওঠানো ও বেড়া ভেঙ্গে এক সরকারী কর্মকর্তার জমির গাছ কাটার চেষ্টা করায়, থানায় অভিযোগ দায়ের করেছেন তার চাচাত ভাই সাহাদত ফকির ও মৃত সিরাজ ফকিরের ছেলে ও সরকারী কর্মকর্তসর ভাই মোঃ তরিকুল ইসলাম ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে গত ২৯ মার্চ সাহাদত ফকির ও ৯ এপ্রিল (শনিবার) দুপুরে তরিকুল ইসলাম এ অভিযোগ দায়ের করেছেন। নিয়ামত ফকির ওই গ্রামের মৃত ইলাক ফকিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াগাতী মৌজার এসএ ৬৭০ ও হাল ৭৫৬ দাগে ১৩ শতক জমি আছে। অভিযোগকারী সাহাদত ফকির ৯৭ বছর যাবত ওই জমি ভোগ-দখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এছাড়া ওই জমির গোপনে রেকর্ড করায় ৩ শতকের অংশিদার বনে যান নিয়ামত ফকির বলে জানা যায়। এছাড়াও পাশের জমিতে জোরপূর্বক ছাপড়া উঠিয়ে বিএনপি ক্যাডার ত্রাস সৃষ্টি করছে। ইদানীং সাহাদত ফকির তার ওই দাগের রেকর্ডিও সম্পত্তি থেকে তরিকুলের ভাই সরকারী কর্মকর্তাকে ৫ শতক জমি কবলা দলিল করে দেওয়ায় ওই জমি বেড়া দিয়ে রাখে তরিকুল। কিন্তু নিয়ামত ওই বেড়া ভেঙ্গে গাছ কাঁটতে গেলে বাঁধা দেওয়া বাড়ীর মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্ধত হয়। অতঃপর বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিয়ামত ফকির থানার জয়নগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন। তার অবৈধভাবে জমি দখল বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page