1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

শার্শা-জামতলা সড়কে দ্রুত গতিতে চলছে ব্রিজ নির্মান কাজ…জং ও লবনাক্ত ঠেকাতে রডে ব্যবহার হচ্ছে এ্যাপোক্সি পেইন্ট

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৩৭ জন পড়েছেন
29

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার :
দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা উপজেলা সদর থেকে জামতলা সড়কে ১০ মিটার (আরসিসি) গার্ডার ব্রিজ নির্মান কাজ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শার্শা-জামতলা সড়কের যানজট নিরসনের কথা চিন্তা করে দিনরাত দ্রুত সংস্কারের কাজ চালাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ।

১২ ডিসেম্বর ২০২১ তারিখে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়ে ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে শেষ করার লক্ষ নিয়ে খুব জোরেশোরে কাজ করছেন নির্মান শ্রমিকরা।

বর্তমান ব্রিজটির কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে বলে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। যা তৈরীতে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২ শত ৪৪.২৮১ টাকা ব্যায়ের চুক্তি মূল্য নির্ধারন করা হয়েছে।

সরজমিনে ব্রিজটির নির্মান কাজ ঘুরে দেখা যায়, ব্রিজ নির্মাণে দ্রুততার সাথে কাজ করছে একদল নির্মান শ্রমিক। ব্রিজের কাজে ব্যবহৃত রডে লাগানো হচ্ছে উন্নত প্রযুক্তি নির্ভর এ্যাপোক্সি পেইন্ট।

এই এ্যাপোক্সি পেইন্ট ব্যবহারের ফলে ব্রিজটি মজবুত ও দীর্ঘ মেয়াদী স্থায়ীত্ব হবে বলেও জানান ঠিকাদারি কর্মকর্তা।

বিগত দিনে কোন ব্রিজের কাজে রডের গায়ে এই এ্যাপোক্সি পেইন্টের ব্যবহার না হওয়ায় বিষয়টি অজানা সাধারণ মানুষের।

ব্রিজ নির্মান ও প্রযুক্তি নির্ভর সরকারের উন্নয়ন মূলক এই কাজের বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, যশোর জেলার শার্শা উপজেলায় এই সর্বপ্রথম ব্রিজ তৈরিতে রডে ব্যবহার করা হচ্ছে এ্যাপোক্সি পেইন্ট। যা ব্যবহারে রডে জং বা লবনাক্তের কারনে ব্রিজের কোন মরিচা আসবেনা। ফলে স্থায়ীত্ব হবে দীর্ঘ মেয়াদী। এজন্য এখন থেকে সরকারি ভাবে যত ব্রিজ বা কালভার্টের নির্মান কাজ হবে সকল কাজেই রডে এই পেইন্ট ব্যবহার করা হবে। আশা করছি এই কাজে সরকারের ভাবমূর্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page