1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হোসাইন মোহাম্মদ মনির দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ব্যতিক্রম রায়

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৮৩ জন পড়েছেন
117
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মো: আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ির ভিন্নরকম দন্ডাদেশ প্রদান করে আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ি আব্দুল্লাহ’র ১৫ সালের একটি মামলা বিচারাধীন ছিল। প্রথমে আদালত তাকে ১ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
পরক্ষনেই আসামীপক্ষের আইনজীবী এ্যাড. জাকির হোসেন আদালতের দৃষ্টি আকর্ষন করেন, যে আব্দুল্লাহ একজন গরীব কৃষক ও তার ২ মেয়ে পবিত্র কুরআনের হাফেজ। একজন হেফজ সম্পন্ন করেছেন অন্যজনের প্রায় শেষের দিকে। “মাদক ব্যবসার জন্য তিনি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”।
পরে আদালত পূর্বের রায় পরিবর্তন করে আব্দুল্লাহকে প্রতিদিন ১ ঘন্টা করে ১ মাস অবধি আদালত চত্বরে “মাদক ব্যবসার জন্য আমি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী” ও “মাদক দেশ ও দেশের শত্রু মাদক পরিহার করুন” এই লেখা সম্বলিত একটি ব্যানার প্রদর্শনের ভিন্নরকম এ আদেশ প্রদান করেন। আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলার রাউথনগর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ২০১৫ সাল থেকে মাদকের এ মামলায় বিচারাধীন ছিল।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা