1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৩৫ জন পড়েছেন
31

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও গাজাসহ ইসরাফিল হোসেন মিঠু ও মাসুম সরকার নামে ২ মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল সোমবার উল্লেখিত ২ জনের বিরুদ্ধে পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর শহরের বাজারপাড়া মহল্লায় ইসরাফিল হোসেন মিঠু (৫৬)’র বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে ৫০ বোতল ফেনসিডিল, নগদ ৫৬ হাজার ৩৫০ টাকাসহ তাকে আটক করা হয়।

সে ওই মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্যব্য আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।

অপরদিকে সোমবার সদর থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপনে সংবাদ পান যে, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে মাসুম সরকার (৩৭) বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখেছেন। পরে সদর থানার এসআই (নি:) মুকুল চন্দ্র সেন সঙ্গে ফোর্স নিয়ে মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

মাসুমের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির ভেতর থেকে ৫টি নীল পলিথিন ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page