1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বাংলাদেশ দ্রুত শ্রীলংকায় পরিনত হতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৬৪ জন পড়েছেন
35
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশের অবস্থা দ্রুতই শ্রীলংকার মত হতে যাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশের পরিস্থিতি শ্রীলংকার মতে হতে বাধ্য এর কারন হচ্ছে, এখানকার অর্থনীতি ধংস্ব হয়ে যাচ্ছে। এদেশে ঋণ বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ জনগনের ঘাড়েই চাপাঁনো হচ্ছে। এসব কারণে দেশে সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ পথে নামতে বাধ্য হবে।

শুক্রবার দুপুর ৩ টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খারুয়াডাঙ্গা এলাকায় নির্বাচনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারের পদত্যাগ করা উচিৎ উল্লেখ করে তিনি আরো বলেন, বানিজ্যমন্ত্রী নিজে একজন বড় ব্যবসায়ি মানুষ। উনার ব্যবসায়িদের চরিত্র সম্পর্কে ধারণা থাকা উচিৎ ছিল। সেক্ষেত্রে ব্যবসায়িদের বিশ্বাস করা মানে তাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। গোটা যে অবস্থাটা সে অবস্থায় আমরা দেখতে পাই সরকারের পরিচ্ছন্ন মদদে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের সিন্ডিকেট দায়ি এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, তারা সম্পূর্নভাবে এই রাষ্ট্রকে একটি ব্যার্থ রাষ্ট্রে পরিনত করেছেন। তাদের পদত্যাগ করা উচিৎ কারণ গোটা দেশের মানুষ জানে তাদের সব ক্ষেত্রে ব্যার্থতা, দূর্নিতী, স্বজনপ্রীতি, টাকা পাচার, অর্থনিতিকে ধংস্ব করে দেওয়া সব মিলিয়ে তাদের পদত্যাগ করা উচিত।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলার অন্য সংগঠনের নেতারা।

মোঃ সুজন আলী
ঠাকুরগাঁও প্রতিনিধি

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page