1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

চার বছরে তারুণ্যের ছোঁয়ায় উজ্জীবিত রাসিকের ১৩, ১৪ ও ১৯ নং ওয়ার্ড

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২৯ জন পড়েছেন
34

শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের চার বছর পূর্ণ হয়েছে। এই চার বছরে সিটি মেয়রের হাত ধরে প্রতিটি ওয়ার্ডে বইছে উন্নয়নের জোয়ার। বিশেষ করে ১৩, ১৪, ১৯ নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলরবৃন্দের সার্বিক তত্ত্বাবধায়নে শতভাগ বয়স্ক, প্রতিবন্ধী, শিশু ভাতা প্রদানকরা সম্ভব হয়েছে । প্রায় সকল জায়গায় কার্পেটিং রাস্তা, আরসিসি, সিসি রাস্তা, ড্রেন, কালভার্ট, সম্পন্ন করা-সহ ওয়ার্ডের প্রতিটি রাস্তা ঘাট আজ আলোকিত। এখনো উন্নয়নের কাজ চলমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরই ধারাবাহিকতায় ১৩, ১৪ ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ওয়ার্ডবাসী কাংখিত সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওয়ার্ডবাসী কাংখিত সেবা পেয়ে বলছেন আগামীতে আস্থা ও ভালোবাসার তরুণ কাউন্সিলর হিসাবে ১৩ ওয়ার্ডের আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন আনার, ও ১৯ নং ওয়ার্ডের তৌহিদুল হক সুমনকেই দেখতে চাই।

কথা বললে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ওয়ার্ডবাসী ভালোবেসে তাকে তাদের সেবক হিসেবে ৫ বছরের জন্য নির্বাচিত করেছিলেন। ৫ বছরের মধ্যে ৪ বছর আজ পূর্ণ হয়েছে। মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় শতভাগ চেষ্টা করেছি ওয়ার্ডের উন্নয়নে। ডিজিটাল ওয়ার্ডে পূর্ণতা পেয়েছে ১৯ নং ওয়ার্ড। আগামীতে আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা চলমান আছে। চার বছর পূর্তিতে ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন বলেন, চার বছর আগে আজকের এই দিনে ওয়ার্ডবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। সেই কাংখিত সেবা প্রদানসহ ওয়ার্ডের উন্নয়ন শতভাগ চেষ্টা করেছি। রাসিক মেয়র লিটন ভাইয়ের সহযোগিতায় ১৩ নং ওয়ার্ডে এখন ডিজিটাল ওয়ার্ড। ওয়ার্ডের যেকোনো সেবা এখন অনলাইনে। প্রতিমূহুর্তে ওয়ার্ডবাসী তাদের কাংখিত সেবা পাচ্ছেন। চার বছর পুর্তি উপলক্ষে ওয়ার্ডবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
কথা বললে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, ওয়ার্ডে শতভাগ উন্নয়নে চেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যেই ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন, মসজিদ, স্কুলসহ নানা উন্নয়ন মূলক কাজ শেষ করা হয়েছে। উন্নয়নের ধারা এখনো চলমান রাখা হয়েছে। আগামীতে ১৪ নং ওয়ার্ড হবে রাসিকের রোল মডেল ওয়ার্ড। চার বছর পূর্তিতে ওয়ার্ডবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page