1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা সূচির উঠান মেলায় ব্যাপক সাড়া

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৩৭ জন পড়েছেন
4

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে দুই দিনব্যাপী ব্যাপী উঠান মেলা শুরু হয়েছে। বাড়িতে বসে তৈরি করা বিভিন্ন পণ্য নিয়ে এই মেলার আয়োজন করেছে “উদ্যোক্তা সূচি” নামের অনলাইন ভিত্তিক একটি সংগঠন। নারীদের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে জেলাটিতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঠাকুরগাঁওয়ে নারীদের এগিয়ে নিতে ২০২১ সালে প্রতিষ্ঠা করা হয় উদ্যোক্তা সূচি পরিবার। বাড়িতে বসে হরেক রকম মুখরোচক খাবার, পণ্য ও বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি এবং বাজারজাত করে আসছেন এই গ্রুপের সদস্যরা। গ্রুপটির মূল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে। বর্তমান এর সদস্য ১৯ হাজার।

ধীরে ধীরে এগিয়ে চলা উদ্যোক্তা সূচি পরিবার আয়োজন করেছে এই উঠান মেলার। জেলা অডিটরিয়াম চত্বরে আয়োজিত এই মেলায় ২৫ টি স্টলে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তরা। হাতের তৈরি এসব পণ্য সামগ্রী কিনতে ছুটে আসছেন ক্রেতারা।

আরো অধিক সংখ্যক নারীদের এই কার্যক্রমে যুক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানালেন উদ্যোক্তা সূচি পরিবারের এডমিন উম্মে কুলসূম রানী।

নারী উদ্যোক্তাদের এমন আয়োজন জেলার অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে মনে করেন জেলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সোমবার শুরু হওয়া এই মেলার শেষ দিন আজ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page