1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ভারতের পুলিশ কমিশনারের আমন্ত্রণে মাদক বিরোধী সেমিনার ও রেলিতে বাংলাদেশের রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪২৮ জন পড়েছেন
62
নিজস্ব প্রতিবেদকঃ
মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে ভারতের কলকাতার পুলিশ কমিশনারের আমন্ত্রণে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারজানা বিথী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল, সহ-সম্পাদক সয়েবুর রহমান, ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, সাংসদ নায়ক দেব, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, মিমি চক্রবর্তী, ফুটবলার আল বিটু ডি কোনহার, অনিল চট্টোপাধ্যায়, সাংসদ দীপক অধিকারী, মেয়র দেবাশীষ কুমার, পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, দেবলীনা দত্ত, আবীর চট্টোপাধ্যায়, সহকারী পুলিশ কমিশনার শ্রী মহাদেব চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, পঙ্কজ দাদা ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম মাদকের বিরুদ্ধে প্রদক্ষেপ গ্রহন করেছিলেন। কারন মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। দেশের অর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারন হয়ে দাঁড়ায়। এজন্য বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
আরো বলেন, মাদকের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page