1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

আউলিয়াপুর ইউপিতে ভিজিএফে’র চাউল পেলো ২৩৫০ জন হতদরিদ্র পরিবার

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪০৯ জন পড়েছেন
সুজন ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর  উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে  ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেছেন  ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ।
৭ ই জুলাই বুধবার সকালে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়,  ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা  প্রশাসনের বাস্তায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আতিকুর রহমান এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ২৩৫০টি (২ হাজার ৩শত ৫০টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল
বিতরণ করা হয়।
করোনার সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক  এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান  ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার।
এই সময় চেয়ারম্যান আতিকুর রহমান  বলেন, ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দিয়েছেন। গরীবদের  যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সবসময় পাশে আছে এবং থাকবে। শেখ হাসিনার  সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ হাজার ৩শ ৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা  উপলক্ষে  ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। স্থানীয়রাও জানান-এবার চেয়ারম্যান আতিকুর রহমান তার বুদ্ধিমত্ত্বায় প্রকৃত গরীব হত-দরিদ্রদের মাঝে চাউলের কার্ড দেওয়া হয়েছে। আমরা ঘরে বসেই কার্ড পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উক্ত চাউল বিতরণ কর্মসুচীর পরিদর্শন করেন। এসময়  ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page