
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্টের সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৩১ আগষ্ট) দুপুর ১২ টায় নগরীর রাজশাহী কলেজ গেটে এই দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।