1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে অপরাধ দমনে পুলিশের মহড়া

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮৪ জন পড়েছেন
91

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

নাগরপুর থানা এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট ) দিন ব্যাপি বিভিন্ন এলাকায় মহড়ার মাধ্যমে পুলিশের পক্ষে সচেতনতা কার্যক্রম চালানো হয়, একই সাথে অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নাগরপুর থানা এলাকায় সকল অফিসার ফোর্সসহ বিভিন্ন স্কুল কলেজে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজিং বিরোধী ও মাদক জুয়া সংশ্লিষ্ট এলাকায় পুলিশী টহল এবং জনগনকে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন ওসি মো. সাজ্জাদ হোসেন।
নাগরপুর থানার ইনচার্জ মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও দুটি পিকআপভ্যান নিয়ে নাগরপুর থানার মামুদনগর,নাগরপুর সদর বাস স্টেশন,তালতলা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি ও রাতে মোড়ে মোড়ে অহেতুক আড্ডা বন্ধে এবং কিশোরদের প্রতি নজর দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন নাগরপুর থানার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
ওসি আরো বলেন, যারা মাদক ও জুয়ার সাথে জড়িত তাদের কে ছাড় দেওয়া হবেনা। সে যেই হউক না কেনো অপরাধ করে কেউ পার পেয়ে যাবেনা। যে কোন অপরাধের জন্ম হলে তা ২৪ ঘন্টার মধ্যে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।
এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে স্থানীয়দের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি সড়কগুলো মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page