1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে খুনি জাহাঙ্গীরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৮৮ জন পড়েছেন
60

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্য কর কলেজ ছাত্র আরিফ মিয়া (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার সকালে উপজেলার মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন নিহতর পরিবার ও এলাকাবাসী।

আরিফের লাশ সামনে রেখে স্বজনরা খুনি জাহাঙ্গীরসহ যারা জড়িত তাদের ফাঁসি দাবী করেন। মানববন্ধনে নিহতের পিতা হোসেন মিয়া, নিহতের বোন ও সহপাঠীরা বক্তব্য দেন। আরিফের লাশ নিয়ে নাগরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে নিহত আরিফের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে দাফন সম্পর্ণ করা হয়।
উল্লেখ্যঃ- ০৮ আগস্ট উপজেলার নঙ্গীনা বাড়ি থেকে জাহাঙ্গীর আরিফকে বাইকসহ টাঙ্গাইল নিয়ে যায়। ১৯ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজের নিচ থেকে তার আরিফের লাশ উদ্বার করে পুলিশ। শুধুমাত্র একটি মোটরবাইকের জন্য নিজ চাচাতে ভাইয়ের হাতে নৃশংস ভাবে প্রাণ দিতে হলো অনার্স প্রথম বর্ষের মেধাবি ছাত্র আরিফকে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভিকটিমের চাচাতো ভাই উপজেলার নঙ্গিনা বাড়ি গ্রামের দারোগ আলীর ছেলে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসা বাদে ঘাতক জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্বার করা হয়। পওে লাশটি সাটুরিয়া থানায় নেয়া হয়। এদিকে লুন্ঠিত মোটরসাইকেলসহ অপর আসামী দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে হাবিজুর রহমান রনিকে (৩৩) পুলিশ গ্রেফতার করে। অপর দিকে ছেলে হত্যার খবর শুনে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজাড়িতে সেখান কার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। শোকে নির্বাক বাবা মা কোন কথাই বলতে পারছেন না।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page