1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪০৫ জন পড়েছেন
31

টাঙ্গাইল (নাগরপুর) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ০৮ কেজি গাঁজা ও ১শত ২১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য পরিমাপ কাজে ব্যবহৃত ০১ টি ডিজিটাল পরিমাপ যন্ত্র সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন নাগরপুর থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়ন এলাকা থেকে অভিযান চালিয়ে  ০৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য পরিমাপ কাজে ব্যবহৃত ০১ টি ডিজিটাল পরিমাপ যন্ত্র সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধাকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ১৬ হাজার ৩ শত টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন,পাকুটিয়া ইউনিয়নের মৃত ইউনুস সিকদারের ছেলে মো.সিরাজ সিকদার(৪০) ও একই গ্রামের মৃত রাশেদ বেপারীর ছেলে ছানোয়ার হোসেন ওরফে আঙ্গুর(৫২)।

নাগরপুর থানার এসআই শ্রীজীব অধিকারী এর নের্তৃত্ব উক্ত অভিযানে অংশ নেন এসআই এমএ আলমগীর, এএসআই মো.জাহাঙ্গীর ,কনস্টবল মো. দেলোয়ার হোসেন, মো. লিটন, ড্রাইভার মো. কামরুল হাসান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি থানায় যোগদানের পর নাগরপুর উপজেলাকে মাদক মুক্ত করার যুদ্ধ ঘোষনা করি।  টাঙ্গাইল পুলিশ সুপার ও মির্জাপুর সার্কেল এসপির  দিক নির্দেশনায় মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাগরপুর থানার সঙ্গীয় অফিসার ফোর্স পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে  ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক নির্মূল করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরপুর থানায় এই প্রথম বড় চালানসহ মাদক কারবারি আটক হয়েছে বলেও তিনি (ওসি)জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page