
গাজীপুর জেলা যুবলীগের পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাতি মোঃ দেলোয়ার হোসেন শাওনের উদ্যোগে পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১০ আগষ্ট) সকালে চরবাগুন স্কুল মাঠে গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। পেয়ারা, আম, আকাশি, মেহগনি ও আমলকীসহ
বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছের ছয় শতাধিক চারা বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুকুনুজ্জামান ভূইয়া রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ফাহিম সরকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাকিব হাসান, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মোড়ল, উপ-প্রচার সম্পাদক তাকবির মোল্লা, পাঠাগার বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ৷
ছাত্রনেতা দেলোয়ার হোসেন শাওন বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপনের মাধ্যমে আমরা সবুজায়ন কর্মসূচির সূচনা করেছি। গাজীপুর জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে গাছের চারা।