1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

যশোরের শার্শায় ১০টি সোনার বার সহ যুবক আটক

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪০০ জন পড়েছেন
60

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- সীমান্তবর্তী শার্শা উপজেলার ভাগারিখা মোড় এলাকা থেকে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ মো. হাসানুজ্জামান (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসানুজ্জামান বেনাপোল পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার দুপুরে বালুন্ডা টু জামতলা সড়কের ভাগারিখা মোড় থেকে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮৪ লাখ পঞ্চাশ হাজার টাকা।

বিজিবি জানায়, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামে একজনকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page