1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের নাম বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ জন পড়েছেন
4

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চালের তালিকা থেকে অন্যায়ভাবে প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করে প্রতিবাদ করেছে স্থানীয়রা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে আখানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, আখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ ফেনসি আক্তার, রাবেয়া বেগম, খাদেমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান রোমান বাদশা খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চালের তালিকা থেকে অন্যায়ভাবে প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দিয়েছে। ঐ চেয়ারম্যান মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা হতদরিদ্র না তাদের নাম তালিকায় সংযুক্ত করেছে। আমরা চাই প্রকৃত হতদরিদ্র মানুষরা এই চাল পাবেন। অনিয়ম ভাবে তৈরি করা তালিকা সংশোধনের দাবি করেন তারা।

এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ টাকা কেজি দরের চালের তালিকায় কোন অনিয়ম হয়নি। স্বচ্ছতার মাধ্যমে তালিকা করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page