1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বেনাপোল স্হলবন্দর দিয়ে পুলিশের জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৪৭ জন পড়েছেন
34

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে। এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। ঘোড়াগুলো ছাড় করনের কাজ করেন মাধ্যম নামে একটি সিএন্ডএফ এজেন্ট।এর রফতানি কারক প্রতিষ্ঠানের নাম জে কে এন্টারপ্রাইজ কলকাতা। ঘোড়া আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ঘোড়াগুলো ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা। আমদানি করা ঘোড়াগুলো ছাড় করিয়েছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজ।

তিনি আরও জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ৬ টি (মাড়োয়ারী) হর্স ক্যারেজ কিনেছে বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলো খালাশ করার পর বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজার বাগ পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।’

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page