
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে বেনাপোল সারম্ভপূর্ণ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি, শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোল পোর্ট থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।