1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২৬ জন পড়েছেন
38

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার (২২অক্টোবর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় ।

এরপর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-শ্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় হাইওয়ে সড়কে ভারী যানবাহন চলাচলকারীদের মাঝে নিরাপদ সড়ক দিবসের জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদের (ভুমি) ফারজানা ইসলাম, অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথসহ জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page