1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক সমাবেশে

শামীম শিকদার
  • সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৪২ জন পড়েছেন
kapasia news, gazipur, shamim sikder writing news, journalist shamim sikder
31

গাজীপুরের কাপাসিয়া জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে কাপাসিয়া বাস টার্মিনালে উপজেলা শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক কে.এম আযম খসরু।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ  সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক কমল চন্দ্র দাস, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, গাজীপুর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান ও খন্দকার মফিজুর রহমান লিটন, সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা।

সভাপতিত্ব করেন উপজেলার শ্রমিক লীগের সভাপতি জালালা উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জুয়েল ফকির অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখা শ্রমিক লীগের সহ-সভাপতি আতিকুর রহমান, মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল হক নূর, সেলিম মাহমুদ, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফ কাজল, এমদাদ হোসেন, প্রচার সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page