1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

পবা কৃষি কর্মকর্তাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩২৫ জন পড়েছেন
1

মানিক শেখ, রাজশাহীঃ রাজশাহী জেলার পবা উপজেলার কৃষি অফিসারের নিয়মতান্ত্রিক কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, পবা উপজেলার দায়িত্বরত কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের নিয়ম তান্ত্রিক ও ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী।
এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর ২০২২ তারিখে জনৈক রফিকুল ইসলাম, পিতা এরশাদ আলী , জেলা রাজশাহী লেখা একটি অভিযোগ পত্র দেয়া হয় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। এতে অনুলিপি হিসেবে লেখা আছে মন্ত্রী পরিষদ সচিব, কৃষি সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজনের পদবী। নিচে একটি ভুয়া মোবাইল ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যাতে একটি ডিজিট কম আর ঠিকানাটিতে শুধু জেলার নাম লেখা।
এরপর এই ভূয়া চিঠিটি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর হাতে পৌঁছে দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই কৃষি কর্মকর্তা।
চিঠিতে কৃষি প্রনোদনার টাকা আত্মসাৎ সহ বেশ কিছু মিথ্যা অভিযোগ আনা হয়।
কৃষকরা বলছে, পবায় উপজেলায় কৃষকরা তাদের প্রাপ্য প্রণোদনা পেয়েছেন সঠিকভাবে। বর্তমান কৃষি কর্মকর্তা সঠিক প্রক্রিয়ায় কাজ করছেন বলেও উল্লেখ করেন কৃষক আব্দুল মতিন।
এ বিষয়ে পবার কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রথমত যে সব অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কৃষি প্রণোদনার সব কিছুই প্রদানের পূর্বে ইউএনও স্যার কে দেখিয়ে নেয়া হয় এবং বেশীর ভাগ সময় তাঁর উপস্থিতিতেই এসব বিতরণ করা হয়। দ্বিতীয়ত চিঠিটি ভুয়া নাম ঠিকানা দিয়ে করা। যাদের হদিস পাওয়া সম্ভব নয়। তবে আমার অনুমান আমাদের অফিসের কয়েকজন অসাধু কর্মচারির অনৈতিক কাজের শাস্তি দেয়া হয়েছে, তারাই এ ষড়যন্ত্র করছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page