1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই ‘উন্নত দেশ’ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে: হাসান ইকবাল

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৯২ জন পড়েছেন
26

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক যুগের বেশি ক্ষমতায় অধিষ্ঠিত আছে এবং জনগণের কল্যাণে নিবেদিত হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু তার জীবনকালে তার প্রথম বিপ্লবটির বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন, বাঙালিকে এনে দিয়েছিলেন তাদের স্বাধীন স্বদেশ। আর বঙ্গবন্ধুর সেই বাংলাদেশটাকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালের নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছিলেন। গত সাড়ে ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়েছে, জিডিপির হার অন্যান্য দেশের তুলনায় বেশ শক্ত অবস্থানে রয়েছে, পৃথিবীর অনেক দেশের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে, পদ্মা সেতুর মতো বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়িত হয়েছে দেশে, দারিদ্র্যের হার কমেছে, শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম দুর্যোগ করোনা অতিমারি সফলতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে এবং একই সঙ্গে করোনা-পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সফলতার সঙ্গে মোকাবেলা করা হচ্ছে। শেখ হাসিনার অদম্য শক্তি, সাহস, মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে। বাংলাদেশ তারই নেতৃত্বে ২০৪১ সালের আগেই ‘উন্নত দেশ’ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page