1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’

মজুমদার ফিল্মস এর “ভালোবাসী তোমায়” চলচ্চিত্রে কায়েস আরজু ও শিরিন শিলা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৭৯ জন পড়েছেন
9

ফারুক হোসেন মজুমদার:

Thank you for reading this post, don't forget to subscribe!

রোমান্টিক ধারার ” ভালোবাসি তোমায়” চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন কায়েস আরজু ও শিরিন শিলা। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই ছবিটির সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার ( টিটন মামা)। প্রধান চরিত্রে অভিনয় করবেন শিরিন শিলা ও কায়েস আরজু।
প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।
নির্মিতব্য এই চলচ্চিত্রটি নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ছবিটির গল্প অসাধারণ। ছবিটির গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্পের ছবি। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই আমি ছবিটির প্রেমে পড়ে যাই। আশা করছি ভালো কিছু হবে। দীর্ঘদিন যাবত বেশ কয়েকটি ছবির অফার পেয়ে আসছি। কিন্তু ব্যাটে বলে মিলছেনা বলে সব ছবিতে কাজ করা সম্ভব হচ্ছেনা। মনের মতো গল্প ও চরিত্র পেলাম। গল্পের সাথে সামঞ্জস্য রেখে গান ও একশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ ছবিটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণীর দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।
বিভিন্ন চরিত্রের আরো অভিনয়শিল্পীরা হলেন- অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।
নির্মিতব্য এই ছবিটিতে গান রয়েছে পাঁচটি। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন আনোয়ার শিকদার ( টিটন মামা)। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ,বিন্দু কনা বেলাল খান, মিতা মল্লিক ও তানজিনা রুমা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page