1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

যশোরের শার্শায় বিজিবির অভিযানে আবারও ২ কোটি ১৭ লক্ষ ৮৫ হাজার টাকার ২০ পিস স্বর্ণেরবার উদ্ধার

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৪৪ জন পড়েছেন
24

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) অভিযানে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার ২১ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০৮ঃ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯
বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি
তত্বাবধানে নায়েক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মেইন পিলার ২৯/০২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার
আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে গমন করছে। উক্ত ব্যক্তির চলাচল সন্দেহজন হওয়ায় বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত
তল্লাশী করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৩৩০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,১৭, ৮৫,৫০০/- (দুই কোটি সতের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত) টাকা৷

এই বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে আমাদের টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে
সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই
স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। পালাতক আসামী মোঃ তারিকুল ইসলাম তারেক (80),
পিতা-মৃত আঃ আজিজ, গ্রাম-শালকোনা, পোস্ট-শালকোনা, থানা-শার্শা,জেলা-যশোর। পলাতক আসামীকে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে।

আটককৃত স্বর্ণ ও পালাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের
বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page