1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

২১ বিজিবির অভিযানে শার্শা সীমান্ত থেকে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৩১ জন পড়েছেন
1

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

 


বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ চালান আটক করা হয়।

বিজিবি জানান, পলাতক আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্তের রহমত পুর গ্রাম দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করা জন্য বেরিকেড দেওয়া হয়। এসময় পলাতক আসামি মেহেদী বেরিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলর মধ্যে থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় হস্তান্তর করা হবে।এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page