1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হাসান ইকবালের শুভেচ্ছা 

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩১৩ জন পড়েছেন
21
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।
এক শুভেচ্ছা বার্তায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টার দিকে সম্মেলনে পৌঁছান তিনি।
মহিলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সকাল থেকে সম্মেলনস্থল রঙিন সাজে সাজতে শুরু করে। শাড়িসহ বর্ণিল পোশাক আর নানা সাজে উপস্থিত হতে থাকেন নেতা-কর্মীরা।
একে একে আসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, কাউন্সিলর এবং ডেলিগেটরা। সঙ্গে আনেন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন। মুখে ছিল স্লোগান। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।
মঞ্চের সামনে অবস্থান নেন আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আর সম্মেলনস্থল ঘিরে ছিলেন মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে যায়। শাহবাগ থেকে মৎস্য ভবন, অন্যদিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত সাজানো হয় নানাভাবে।
এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page