1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বেনাপোল পাসপোর্ট যাত্রীর হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলেন পোর্ট থানা পুলিশ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ জন পড়েছেন
25

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল পোর্ট থানা পুলিশের অনন্য কৃতিত্ব ও কাঙ্খিত সেবা পেয়ে খুশিতে পঞ্চমুখ হয়েছেন রাজশাহী ও বরিশাল জেলার দুই পাসপোর্ট যাত্রী। পোর্ট থানা পুলিশ সহ দেশের সকল পুলিশ সদস্যদের জন্য হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকালে হার্টের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বরিশাল জেলার মালিকান্দা গ্রামের মোঃ রিয়াজ
পাসপোর্ট সহ আমেরিকান ৪শ ডলার হারিয়ে ফেলে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে থানা পুলিশের চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং সোর্সের মাধ্যমে তার হারিয়ে যাওয়া টাকা মালামাল উদ্ধার করে দেয়।
উদ্ধারকৃত মালামাল ও নগদ টাকা পেয়ে আবেগাপ্লুতে কেঁদে ফেলেন রিয়াজ।

এসময় থানা পুলিশের ব্যাপক প্রশংসা করে তিনি বলেন, এতো দ্রুত তার মালপত্র ফিরে পাবে কখনোই আশা করিনি। মোঃ রিয়াজ বরিশাল জেলার মালিকান্দা গ্রামের নুরে আলমের ছেলে।

অন্যদিকে মঙ্গলবার বেলা ১১ টার সয়ম রাজশাহী জেলার আবুল ফজল ভারত থেকে বাংলাদেশ ইমিগ্রেশন এসে কাজ শেষ করার পরে তার কাছে থাকা ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা, পাসপোর্ট, এটিএম কার্ড ও অন্যান্য জরুরী কাগজপত্র ছিলো। তিনি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন।

এ ঘটনায়ও বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া তাৎক্ষণিকভাবে একই প্রক্রিয়ায় থানার চৌকস টিম দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আবুল ফজলের ব্যাগটি উদ্ধার করে তার হাতে তুলে দেন। আবুল ফজল রাজশাহী জেলার পুঠিয়া থানার বাবর আলীর ছেলে।

পৃথক দুটি ঘটনায় বাংলাদেশি দুই পাসপোর্ট যাত্রীকে এমন নজিরবিহীন সেবা দেওয়ায় আনন্দে আত্মহারা পাসপোর্ট যাত্রীদের অনবদ্য প্রশংসায় এ যেন আরো গতি বাড়িয়ে দিলো পুলিশের কর্মকান্ডে।

সেবা গ্রহীতা আবুল ফজল বলেন, আজ বেনাপোল পোর্ট থানা পুলিশ আমাকে যে ভাবে সহযোগিতা করলো তাতে আমি অনেক খুশি। অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া যে মহানুভবতা দেখালেন সারাজীবন মনে থাকবে।

সেবা গ্রহীতা মোঃ রিয়াজ বলেন, আমরা খুবই গরীব মানুষ।টাকাটা ফিরে না পেলে আমার হার্টের চিকিৎসা করাতে পারতাম না। স্যালুট বাংলাদেশ পুলিশের, স্যালুট বেনাপোল পোর্ট থানা পুলিশের প্রতি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, মানুষের জান মালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ তথা বেনাপোল পোর্ট থানা পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র কাজ করে পুলিশ। দুই পাসপোর্ট যাত্রীকে তাৎক্ষণিকভাবে সেবা দিয়ে আমরাও আনন্দিত।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page