1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ জন পড়েছেন
রাজশাহী প্রতিনিধিঃ ঢাকায় পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত ও কেন্দ্রীয় বিএনপি অফিস থেকে নেতাদের আটকের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বুধবার রাত ৮ টায় রাজশাহী নগরীর ভূবন মোহন পার্ক এলাকার বিএনপি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর সাহেব বাজার প্রধান প্রধান রাস্তাঘুরে বিএনপি অফিসের সামনে পথসভা করে শেষ হয়।
রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশীদ মামুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপি নেতা মামুনুর রশীদ বলেন, এভাবে একটি স্বাধীন দেশে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া অত্যান্ত ন্যাক্কারজনক। এভাবে আর চলতে পারে না। আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। আর পেছনে ফেরার সময় নাই। ঢাকায় নিহত বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, কেন্দ্রীয় নেতাদের বিনা কারণে অফিস থেকে গ্রেফতারের বিরুদ্ধে সারাদেশ আজ গর্জে উঠেছে। দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা,মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমরা।
পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে নির্যাতন বন্ধ করুন, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। সবশেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসবাবেশকে সফল করার আহবান জানান তিনি।
এসময় মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার আমিন বিপুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিতুল, কৃষক দলে নেতা শামীম, যুবদল নেতা প্রিন্স, শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page