1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁয়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৪ জন পড়েছেন
60

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার ২৫ জানুয়ারি বিকেল চারটার সময় জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পৌঁছালে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপরে উঠতে গেলেই পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী।

পরে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এঘটনায় মালবাহী ট্রাকটি আটক করেছে পুলিশ তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ বিষয়ে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার কে আটকের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page