1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নৈতিক অবক্ষয়ে লাগামহীণ তারুণ্য ।। শামীম শিকদার

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৪৭৩ জন পড়েছেন
writer shamim sikder, shamim sikder writer, journalilst shamim sikder, shamim sikder kapasia, shamim sikder vakoadi, freelancer shamim sikder, digital marketer shamim sikder, shamim sikder writing
writer shamim sikder, shamim sikder writer, journalilst shamim sikder, shamim sikder kapasia, shamim sikder vakoadi, freelancer shamim sikder, digital marketer shamim sikder, shamim sikder writing
64

একটা দেশ ও জাতির শক্তিশালী সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম। আজকের তরুণরাই আগামী দিনের আশার আলো। তারা পরিচালনা করবে আগামীর সমাজ, রাষ্ট্র ও জাতিকে। তরুণদের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র প্রগতির দিকে এগিয়ে যাবে। তাদের প্রেমময় রূপ ও শক্তির কারণে দরিদ্র, নিঃসহায়, প্রবঞ্চিত ও নিগৃহীত জনতা লাভ করবে নতুন জীবন। প্রদীপ্ত হবে নব উদ্দীপনায়। কিন্তু তরুণ প্রজন্ম আজ নৈতিক অবক্ষয়ের সাগরে আকণ্ঠ নিমজ্জিত। তা দিন দিন মহামারীতে রূপ নিচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তরুণদের বড় অংশ অনৈতিকতার করাল গ্রাসে নিমগ্ন। তাদের অবক্ষয়ের কারণে জাতি হতাশায় নিমজ্জিত। তারা গোটা সমাজকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত অন্ধকারের দিকে। জড়িয়ে পড়ছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে। তাদের মধ্যে বাড়ছে মাদকাসক্তি, স্মার্টফোন আসক্তি, অপরাজনীতি, বিকৃত যৌনাচার, অস্ত্রবাজি, চাঁদবাজি, শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিসহ নানা ধরনের সহিংস ও নৃশংস কাজে। শৃঙ্খলাহীন এক অনিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্থ হয়ে পড়েছে তারা । তরুণদের মাঝে যেসব নৈতিক অবক্ষয় অনুপ্রবেশ করেছে, তার মূলে রয়েছে নৈতিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার, অপসংস্কৃতির প্রসার, বেকারত্ব বৃদ্ধি, পরিবারের উদাসিনতা।

‘বাংলাদেশের শান্তি পরিস্থিতি ২০২১’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে ৫ কোটি ৯০ লাখ তরুণ জনগোষ্ঠী আছে। এরা জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ। প্রতিবেদনে তরুণদের সহিংসতা হিসেবে হামলা, যৌন নিপীড়ন, ভাঙচুর, বাস ধ্বংস, মারামারি, দলবদ্ধ সহিংসতা, অস্ত্রের ভয় দেখানো, অপহরণকে কথা বলা হয়েছে। যেখানে তরুণ হিসেবে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ২ হাজার ৪১১টি যুব সহিংস ঘটনা, ২০২০ সালে ২ হাজার ৩৬৩টি ঘটনা এবং ২০২১ সালে ১ হাজার ৮৯৬টি সহিংস ঘটনা ঘটেছে। ২০১৯ সাল থেকে তরুণদের সহিংস প্রবণতা বেড়েছে। সা¤প্রতিক বছরগুলোতে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে যুব সহিংসতা বাড়ছে। তা ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত কখনো কমেছে এবং কখনো বেড়েছে। তবে তা কখনোই ১ হাজার ৫০০ ছাড়ায়নি। কিন্তু ২০১৯ সালে হঠাৎ বেড়ে যায়। তিন বছরে দেশে অন্তত ৩ হাজার ৯২২ কিশোর-কিশোরীকে হিংসাত্মক ও অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। শুধু ঢাকাতেই সক্রিয় রয়েছে প্রায় ৭০টি কিশোর গ্যাং। ২০২১ সালে বাংলাদেশে তরুণর সহিংস ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১৬৪ জনকে। এ ছাড়া নিহত ১ হাজার ৯৭, আহত ১ হাজার ৫৯৩, যৌন নিপীড়ন ৭৩০ এবং অপহরণের ১৩৬টি ঘটনা ঘটেছে।

কিশোর-তরুণেরা নিজেদের প্রভাব দেখাতে গিয়ে বেপরোয়া আচরণ করছে। আধিপত্য বিস্তারে গড়ে তুলছে কিশোর গ্যাং। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে তারা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। একের পর এক ঘটাচ্ছে অপ্রীতিকর ঘটনা। তাদের নেই সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনূভতি। শিক্ষিত ও দক্ষ যুবকরাও অপরাধ ও সহিংসতার জীবনের দিকে ঝুঁকছেন। তারা অনেকটা নিয়ন্ত্রণহীন ভাবে ছুটছে অন্ধকার গন্তব্যের দিকে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যৌন নিপীড়নের ঘটনায় তরুণদের সম্পৃক্ততা ব্যাপকভাবে বেড়েছে । ২০২১ সালে তরুণ জনগোষ্ঠী সংশৃষ্ট সহিংসতার বেশির ভাগই ছিল লাঞ্ছনা, যা ৫৪ দশমিক ৭ শতাংশ এবং যৌন নিপীড়নের ঘটনা ৩০ দশমিক ৮ শতাংশ। মারামারি শূন্য দশমিক ৮ শতাংশ, সম্পদের ক্ষতিসাধন শূন্য দশমিক ৬ শতাংশ, অপহরণ বা জিম্মি ৫ দশমিক ৭ শতাংশ, দল বেঁধে সহিংসতা শূন্য দশমিক ৪ শতাংশ, সংঘর্ষ ২ শতাংশ রয়েছে। চলতি বছরও তা থেকে নেই। প্রতিনিয়তই বাড়ছে তরুণদের অপরাধ প্রবণতা। উন্নত দেশগুলোতে অপরাধচিত্র ঘটে। তবে তা কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করার ফলে কমতে থাকে। আমাদের দেশে এটা অনেকটা কম হওয়ার কারণে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবণতা। প্রকৃত নৈতিক শিক্ষার অভার বর্তমানে লাগামহীন তারুণ্য।

তরুণদের গড়ে তুলতে ঢেলে সাজাতে হবে আমাদের শিক্ষাব্যবস্থা। বহু ধারার শিক্ষাকে একমুখী শিক্ষায় এনে কিশোর বয়স থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় তরুণ প্রজন্মকে নিরাপদ গন্তব্যে পরিচালিত করা সম্ভব। পারিবারিক ও সামাজিক ভাবে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। তরুণদের কথা মাথায় রেখে সরকারের বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিক, দৈনিক সময়ের আলো।

কাপাসিয়া, গাজীপুর

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page