1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বেনাপোল দৌলতপুর জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় ৪ হাফেজকে পাগড়ী প্রদান

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ২৯৪ জন পড়েছেন
27

মোঃ- সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর সীমান্তে অবস্থিত জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় সদ্য কোরআন মুখস্তকারী নতুন চারজন হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নতুন কোরআনে হাফেজকে স্বীকৃতিস্বরূপ পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারি ) বাদ জোহর মাদ্রাসা ভবনে পাগড়ি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি দান বীর, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ,কে,এম আতিকুজ্জামান সনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি আব্দুস সামাদ কাশেমী বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস। আপনারা সবাই এতিমের পাশে থাকবেন, তাদের সেবা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এ সকল, এতিম অসহায় কোরানের পাখিদের খেদমত করতে পারি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়াঁ।আরও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফ্ফার সরদার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউপি সদস্য আলমগীর ও তৌহিদুর র‍হমান, সীমান্ত ক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

এতিমখানাটির ২৪ জন ছাত্রকে টুপি,তাজবীহ ও আতর দিয়ে পুরস্কৃত করা হয়। হাফেজদের অভিভাবকদের কেও পুরস্কৃত করা হয়।

চার জন হাফেজের নাম, হাফেজ মোঃ সাহেব আলী, মোঃ মাহিন হোসেন, মোঃ মেহেদী হাসান শান্ত, মোঃআবু সালমান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page