1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ডুয়েট শাখা ছাত্রলীগ এবং সাধারন শিক্ষার্থীরা।

ডুয়েট প্রতিনিধিঃ- মোঃ আরমান চৌধুরী
  • সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৪৪১ জন পড়েছেন

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “শাখা ছাত্রলীগ সহ সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৫০০+ শীতবস্ত্র নিয়ে উত্তর বঙ্গের প্রত্যন্তঅঞ্চলে শীতার্ত মানুষদের সহায়তার লক্ষ্য ডুয়েট ক্যাম্পাস থেকে একটি ট্রাক ছেড়ে যায়।

এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে,ডুয়েট শাখা ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বলেন
“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শীতার্ত মানুষদের পাশে মানবিক সহায়তায় পৌছানোর ক্ষুদ্র প্রয়াস থেকে ডুয়েট ছাত্রলীগের এই উদ্যোগ, তিনি আরো বলেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে পাবলিকের টাকায় পড়াশোনা করতেছি,আমাদের এই দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি”।
এই সময় উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি, তাইবুর রহমান।
ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি বলেন ” দেশের মানুষের বিভিন্ন সংকটে সবার আগে মানুষের পাশে সহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরো বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দূর্যোগে ডুয়েট শাখা ছাত্রলীগ সবসময় সাধারন মানুষের পাশে ছিলেন,তারই দ্বারাবাহিকতায় এবারও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখা।
এই সময় তিনি শীতার্ত মানুষদের উদ্দ্যশে বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page