1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি নড়াইল।।
  • সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১১ জন পড়েছেন
36
নড়াইলে চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র, স্বর্ণলংকার ও নগদ অর্থসহ মোট কোটি টাকার মালামাল লুঠ করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সোমবার (২০ ফেব্রয়ারি) ভোরে শহরের মাছিমদিয়ায় ‘ঠিকানা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থেকে পুলিশ প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, আমরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ভোর ৪ টা দিকে  ৭-৮ জন লোক আমার ঘরে ঢুকে আমাকে বলে তারা ডাকাতি করতে এসেছে। একজন আমার গলায় রামদা এবং অন্যজন অস্ত্র ঠেকিয়ে আমাকে হত্যার হুমকি দেয় এবং বেঁধে ফেলে। পরে তারা চাবি নিয়ে আলমারি খুলে প্রথমে আমার একটি পিস্তল ও একটি বন্দুক নিয়ে নেয়। তারপর সেখানে থাকা আনুমানিক ৩০-৩২ লাখ টাকা এবং ছেলের বিয়ের জন্য বানিয়ে রাখা ৩৫ ভরির মত স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। প্রাণের ভয়ে আমি তখন চিৎকার করতে পারি না।
হাসানুজ্জামানের ভাই জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ ওয়াহিদুজ্জামান বলেন, সব মিলিয়ে আমাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের পরে এমন ঘটনা ঘটেছে। নড়াইলে এ ঘটনার পুনারাবৃত্তি যাতে না ঘটে সেদিকে প্রশাসনের খেয়াল রাখার আহ্বান জানান।
এ ব্যাপারে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশ, পিবিআই, সিআইডি সকলে মিলে আমরা কাজ করছি। কারা কিভাবে এঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page