1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৩ জন পড়েছেন
24

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো: সোলেমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার বালিয়াডাঙ্গী থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গতকাল শুক্রবার তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলা সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মো: মহির উদ্দিনের ছেলে সোলেমান দীর্ঘদিন ধরে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট স্ট্যাম্প ও ফাকা চেক গ্রহন করে প্রতারণা করে আসছিল।

সে বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অধিদপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে মোবাইল ফোনে বিভিন্ন মানুষের সাথে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে।

এ সময় সোলেমান চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে তাদের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে পরে সেগুলি দিয়ে প্রতারণা করে আসছিলেন।

এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স (সার ও কীটনাশকের দোকান) থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছে থাকা বিভিন্ন চাকুরী প্রত্যাশীর স্বাক্ষর করা ২০টি ফাঁকা স্ট্যাম্প, ১৭ টি চেকের পাতা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই সুলতান আলী বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page