1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে দেবীপুর ইউনিয়নে জাতীয়বাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯০ জন পড়েছেন
67

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁও সদর উপজেলা ১৫ নং দেবীপুর ইউনিয়ন শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মুন্সিরহাট কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দেবীপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলহাজ্ব আব্দুল আজিজ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন তাজু।

সভায় গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষক দল সভাপতি আনোয়ারুল হক।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা কৃষক দলের সহ-সভাপতি রবিউল ইসমাল খোকন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ হেলাল ।

সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে এম হামিদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রেজুয়ানুল হক রেজু।

এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সদস্য ও দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সুলতান আলম, দেবীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইমরান আলী, দেবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, উপজেলা কৃষক দলের সদস্য দাবিরুল ইসলাম কবির, আমজাদ হোসেন, সাবের আলী প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন, দেবীপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফরহাদ হোসেন। সম্মেলনে বিপুল সংখ্যক দেবীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page